Broken Nest (A Literary frontiers edition)

by Rabindranath Tagore

19 Members 1 Review ½ (4.33)

On This Page

Description

Rabindranath Tagore was one of the greatest authors of his generation. In these two short stories - 'The Broken Nest' and 'Dead or Alive' - he is at his devastating best, charting the slow, then fast, implosion of two perfect Bengali households. No-one understands each other; everything is misconstrued; all is lost.

Tags

Member Reviews

1 review
'নষ্ট নীড়' উপন্যাসিকাটির গল্প বেশ নাটকীয়, হয়তো কতকটা ধনী-গরীব নির্বিশেষে আমাদের দেশের পরিবারগুলোর প্রাপ্তবয়স্কা নারীদের মাথা খেয়ে ফেলা ১০০০ পর্ব ধরে বউ-শাশুড়ীর দ্বন্দ্ব দেখানো সিরিয়ালগুলোর মতই (ভক্তদের মার বোধহয় একটাও মাটিতে পড়বেনা! রবীন্দ্রনাথকে রীতিমত মেলোড্রামাটিক বলে ফেলছি! show more সিরিয়াল ভক্ত সম্মানীয়া নারীদের মারের ভয়ই বা এড়াই কি করে?!) 'নষ্ট নীড়' অনেকাংশেই নারী মনস্তত্ত্বের বিশ্লেষণ। নবীন লেখক অমল নেহাত খেলাচ্ছলে কোন উচ্চাশা ব্যতিরেকেই তার বউঠানের কাছে নিজের লেখা প্রকাশ করে। বউঠানের উৎসাহে ক্রমশ অমল একদিন বড় লেখকও হয়ে ওঠে। একদিন পুরো জগত সংসারে যে অমল এর লেখার একমাত্র পাঠক ছিল তার বউঠান চারুলতা, পরবর্তীতে সেই অমলেরই দেশব্যাপী হাজার হাজার পাঠক-পাঠিকা হয়ে দাঁড়ায়। দেবরের এই প্রচণ্ড জনপ্রিয়তা হয়তো সাময়িক ভাবে চারুকে আনন্দিত করে, কিন্তু বেশীদিন তা স্থায়ী হয়না। অমল আর শুধু চারুর জন্য লিখছেনা, বরং লিখছে অসংখ্য মানুষের জন্য। প্রিয় মানুষটিকে এভাবে ভাগাভাগি করে পেতে কোন নারী চাইবেন? কোন মানুষটি আসলে চাইবে? (তবে নারীরা বোধহয় এ ব্যাপারে একটু বেশীই রক্ষণাত্নক!) অমলের জনপ্রিয়তা চারুর মনে যে অস্ফুট কষ্টের জন্ম দেয় সেটিকে হয়ত নাটকীয়ই মনে হবে, তবে এটিই তো জীবন! এভাবেই তো মানুষ অনুভব করে। ঈর্ষা মহৎ কোন গুণ নয় কিন্তু তবু ঈর্ষা করবার এই ভুলটাই মনে করিয়ে দেয় প্রাণীটি মানুষ। যন্ত্র কিংবা স্বল্পবুদ্ধির অন্য কোন প্রাণী নয়। 'নষ্ট নীড়' রবীন্দ্রনাথের তীক্ষ্ণ পর্যবেক্ষণ ক্ষমতার স্বল্প পরিচয়বাহকও বটে, সময়ে সময়ে হঠাৎ যেন তাঁর ঠাট্টা মেশানো গম্ভীর কন্ঠস্বর উঁকি দেয়! সর্বোপরি মনে হয়, রবীন্দ্রনাথ তাঁর সমকালীন সময়ে চারপাশের মানুষগুলোকে খুব ভালো পড়তে পারতেন। 'নষ্ট নীড়' তাই কোন মেলোড্রামার গল্প নয়, সমাজকে তিনি যেভাবে দেখেছেন, সেভাবে দেখার গল্প।

পূর্বেই সিরিয়াল ভক্ত নারীদের হাতে 'নিগৃহীত' হবার আশঙ্কা ব্যক্ত করেছি, তবুও একটি কথা না বললেই নয়। রবীন্দ্রনাথ ও আজকের ডেইলী সোপ নামক সাবানের মত তিতকুটে সিরিয়ালগুলোর নির্মাতারা কার্যত একই কাজ করেছেন! দুটোতেই মানবচরিত্রের সরু সরু গলিপথ আর সম্পর্কগুলোর যথেচ্ছ ওঠানামার চিত্র এসেছে। দু ধরনের দুটো কাজেই ফলাফলটা এক। পার্থক্য হল একজন শ'খানেক বছর আগে বিষয়গুলোকে উপলব্ধি করে উপলব্ধির বেদনাটা বলতে চেয়েছিলেন। আর বাকিরা সেই শত বছর আগের দর্শন করাটাকেই পুঁজি করে 'পরের পর্বটায় কি হতে যাচ্ছে' এই মূলা ঝুলিয়ে মাথায় কাঁঠাল ভেঙ্গে খাচ্ছেন।
show less

Members

Recently Added By

Author Information

Picture of author.
1,022+ Works 9,564 Members
Rabindranath Tagore was born on May 7, 1861 in Calcutta, India. He attended University College, at London for one year before being called back to India by his father in 1880. During the first 51 years of his life, he achieved some success in the Calcutta area of India with his many stories, songs, and plays. His short stories were published show more monthly in a friend's magazine and he played the lead role in a few of the public performances of his plays. While returning to England in 1912, he began translating his latest selections of poems, Gitanjali, into English. It was published in September 1912 in a limited edition by the India Society in London. In 1913, he received the Nobel Prize for literature. He was the first non-westerner to receive the honor. In 1915, he was knighted by King George V, but Tagore renounced his knighthood in 1919 following the Amritsar massacre of 400 Indian demonstrators by British troops. He primarily worked in Bengali, but after his success with Gitanjali, he translated many of his other works into English. He wrote over one thousand poems; eight volumes of short stories; almost two dozen plays and play-lets; eight novels; and many books and essays on philosophy, religion, education and social topics. He also composed more than two thousand songs, both the music and lyrics. Two of them became the national anthems of India and Bangladesh. He died on August 7, 1941 at the age of 80. (Bowker Author Biography) show less

Series

Belongs to Publisher Series

Common Knowledge

Original publication date
1901

Classifications

Genre
Fiction and Literature
DDC/MDS
891.4436Literature & rhetoricLiteratures of other languagesEast Indo-European and Celtic literaturesModern Indic languagesBengaliFiction1920–1940
LCC
PK1723 .N313Language and LiteratureIndo-Iranian languages and literaturesIndo-Iranian philology and literatureIndo-Aryan languagesModern Indo-Aryan languagesParticular languages and dialectsBengali
BISAC

Statistics

Members
19
Popularity
1,327,065
Reviews
1
Rating
½ (4.33)
Languages
Bengali, English
Media
Paper, Ebook
ISBNs
6
ASINs
1